এ
দেশে খাবার হিসেবে কাঁকড়ার ব্যাপক চাহিদা না থাকলেও বিশ্বের অনেক দেশে
এটি সুস্বাদু খাবার হিসেবে সমাদৃত। কাঁকড়া রপ্তানি করে আসছে মোটা অঙ্কের
বৈদেশিক মুদ্রা। কাঁকড়া চাষের সুবিধা হচ্ছে, এতে পরিশ্রম তেমন নেই,
উত্পাদনব্যয়ও তুলনামূলক কম। আর কাঁকড়ার বংশবৃদ্ধিও ঘটে দ্রুত। উপকূলীয়
এলাকায় কাঁকড়া চাষ করে অনেকেই এর সুফল পাচ্ছেন। বতর্মানে কেবল
দক্ষিণাঞ্চল থেকেই কাঁকড়া রপ্তানির মাধ্যমে বছরে ৫০ থেকে ৭০ কোটি টাকা
বৈদেশিক মুদ্রা আসছে। সারা দেশ থেকে এ রপ্তানি-আয়ের পরিমাণ বছরে প্রায়
১৫০ কোটি টাকা। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে উপকূলীয় অঞ্চলে
লবণাক্ততা বেড়ে যাওয়ায় সেখানকার কৃষি উত্পাদন এখন ঝুঁকির মধ্যে। এতে
স্থানীয় লোকজনের অনেকে আরও গরিব হচ্ছে। কাঁকড়ার চাষ এসব গরিব মানুষের
বিকল্প আয়ের উত্স হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
Thursday, May 21, 2015
সম্ভাবনার নতুন দিগন্ত: মুক্তপেশা (ফ্রিল্যান্সিং)
দেশে তথ্যপ্রযুক্তি খাতে মুক্ত পেশার বা ফ্রিল্যান্সের বাজার বড় হচ্ছে। বিশ্ববিদ্যালয় ও কলেজ উত্তীর্ণ বা পড়ুয়া তরুণরা এ বাজারকে এগিয়ে নিচ্ছেন। বর্তমানে প্রায় ছয় লাখ নিবন্ধিত মুক্ত পেশাজীবী রয়েছেন। এ খাত থেকে গত বছর প্রায় ৫৫ মিলিয়ন ডলার বা ৪২৫ কোটি টাকার বেশি আয় করেছেন তরুণরা। ২০২০ সাল নাগাদ ১ বিলিয়ন ডলার আয় করার আশা করছেন শীর্ষ ফ্রিল্যান্সার ও নেতৃত্বস্থানীয়রা। ব্যক্তি বা বেসরকারি প্রতিষ্ঠানের উদ্যোগের পাশাপাশি সরকারও ফ্রিল্যান্সার তৈরিতে উদ্যোগ নিয়েছে। নিজস্ব উদ্যোগে তরুণ-তরুণীরাও ফ্রিল্যান্স কাজে ঝুঁকছেন। ফলে এ পেশার বিকাশ এবং বৈদেশিক মুদ্রার আয় আরো বৃদ্ধির সম্ভাবনা জেগেছে।
তথ্যপ্রযুক্তির (আইটি) নানা বিষয়ে ফ্রিল্যান্স কাজ করেন এমন কয়েকজন জানান,
দেশে তরুণরা সফটওয়্যার ডেভেলপমেন্ট, কাস্টমার সার্ভিস, ডাটা এন্ট্রি,
রাইটিং, সম্পাদনা, ব্লগিং, একাউন্টিং, মোবাইল এপস ডেভেলপমেন্ট, ওয়েব
ডেভেলপমেন্ট, সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশন, গ্রাফিক ডিজাইন, প্রেজেন্টেশন,
থ্রিডি মডেলিং, এনিমেশন এবং
সম্ভাবনা যখন "কুমির চাষ "

৯০ দিনের মধ্যেই বাচ্চা বের হয়ে আসে ডিম ফুটে। ডিম থেকে বেরোতে না বেরোতেই খাবারের সন্ধান শুরু হয়। প্রথম খাবার গরু আর মুরগির মাংশ।
দিন যত গড়াতে থাকে খাবারের চাহিদা ততই বেড়ে যায়। বড়দের আচরণটাও আয়ত্ব করে ফেলে দ্রুতই। ছোটবেলা থেকেই ধারালো হয়ে ওঠে ওদের দাঁত।
কুমির ছানার বেড়ে ওঠার এই গল্পটা জানা গেল বান্দরবানের নাইক্ষ্যংছড়ির তুমব্রু এলাকার পাহাড়ে অবস্থিত আকিজ ওয়াইল্ড লাইফ ফার্ম লিমিটেড নামে একটি খামারে।
Subscribe to:
Posts (Atom)
